প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের ৩০,০৮,৯৩০টি শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক
পিএলসি-এর উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন কোম্পানিটির ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি
শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)
সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর (ডিএসই)
মাধ্যমে ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে আগামী ২৯ অক্টোবর, ২০২৬-এর মধ্যে এই
শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।













