দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বঙ্গজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো কেডিএস এক্সেসরিজ, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ অটোকারস, আইএফআইসি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।