ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান

দেশের
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ
পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য এ নিয়োগে
অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
(বিএসইসি)।
সম্প্রতি
অনুষ্ঠিত কমিশন সভায় এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়। পরে বিএসইসির মার্কেট অ্যান্ড
ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ
সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ডিএসইর
প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে
জানান, “ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে
নিয়োগ দিয়েছে বিএসইসি। তিনি মঙ্গলবার থেকে দায়িত্ব গ্রহণ করবেন।”
বিএসইসি
সূত্রে জানা গেছে, ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি বিস্তারিতভাবে
পর্যালোচনা করা হয়। বিশেষ করে ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড অনুযায়ী প্রার্থীর
যোগ্যতা যাচাই-বাছাই শেষে কমিশন এ নিয়োগে সম্মতি দেয়।
ডিএসই
সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসেবে
দায়িত্ব পালন করবেন এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদের স্থলাভিষিক্ত
হচ্ছেন।
বিএসইসির
চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত যাচাই-বাছাই ও আলোচনার ভিত্তিতেই এ নিয়োগ
অনুমোদন দেওয়া হয়েছে।
বাজার
বিশ্লেষকদের মতে, ডিএসইর পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তির অন্তর্ভুক্তি
করপোরেট সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও
জবাবদিহিতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।
বর্তমানে
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের
কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।












