বাঁশখালীতে মাকে হত্যার ১০ মাস পর স্ত্রীসহ ছেলে গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে মা রেহেনা বেগমকে গলা কেটে হত্যার ১০ মাস পর প্রধান আসামি ছেলে মো: কাশেম (২৮) এবং তার স্ত্রী নারগিছ আক্তারকে (২৫) গ্রেফতার করেছে ্যাব পুলিশ।

বুধবার ( এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন বৈলছড়ি ইউপির অভ্যারখীল এলাকার মোজাফফর আহমদের ছেলে মোহাম্মদ কাসেম তার স্ত্রী নার্গিস আক্তার। দুজনের বিরুদ্ধেই রেহেনা আক্তারকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন দিবাগত রাতে রেহেনা আক্তারের প্রবাসী বড় ছেলের পাঠানো টাকা লেনদেন জনিত কারণে গলা কেটে তাকে হত্যা করা হয়। এরপর থেকে ছেলে মোহাম্মদ কাসেম স্ত্রীসহ পলাতক ছিলেন।

অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর তাদের অবস্থান নিশ্চিত হয়ে ্যাবের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাকে হত্যার দায়ে অভিযুক্ত আসামি মোহাম্মদ কাসেম এবং তার স্ত্রীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের জন্যও আবেদন করা হবে।